নজরদারির জন্য ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে যুক্তরাষ্ট্রের ফার্মাসি চেইন রাইট এইডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী পাঁচ বছর ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) আরোপিত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ভোক্তাদের ক্ষতি করার জন্য এফটিসির যে অভিযোগ সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ প্রযুক্তি ব্যবহার করা যাবে না। অন্যের নামে কোনো পণ্য হাতিয়ে নেয়া বা শপলিফটিং বন্ধে ২০১২-২০ পর্যন্ত এআই-নির্ভর ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছে রাইট এইড। —রয়টার্স