সাইবার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে কানাডার সাবেক সেলফোন নির্মাতা কোম্পানি ব্ল্যাকবেরি। এর অংশ হিসেবে এবার মালয়েশিয়ায় সাইবার নিরাপত্তা কেন্দ্র স্থাপন করবে তারা। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ব্ল্যাকবেরির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান নির্বাহী জন গিয়ানের সঙ্গে তার কথা হয়েছে। আনোয়ার ইব্রাহিম জানান, বিদেশী বিনিয়োগ সহজ করার মতো বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ফ্রি মালয়েশিয়া টুডে