চীনের জনপ্রিয় স্মার্টওয়াচ কোম্পানি অ্যামাজফিট বাজারে আনল নতুন স্মার্টওয়াচ ‘অ্যামাজফিট অ্যাকটিভ’। সম্পূর্ণ প্লাস্টিকে নির্মিত হওয়ায় স্মার্টওয়াচটির ওজন মাত্র ২৪ গ্রাম। অ্যামাজফিট অ্যাকটিভের ১ দশমিক ৭৫ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ৪৫০×৩৯০ পিক্সেল। স্কয়ার ডায়ালের কার্ভ ডিসপ্লের স্মার্টওয়াচটি ইউনিবডি ডিজাইনে তৈরি করা হয়েছে। অ্যামাজফিট কোম্পানির মিড রেঞ্জের স্মার্টওয়াচটি ৫০ মিটার গভীর পর্যন্ত পানি প্রতিরোধী। অ্যামাজফিট অ্যাকটিভে বেশ কয়েকটি হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে। এগুলোর মধ্যে স্লিপ ট্র্যাকার, হার্ট রেট মনিটরিং ও অক্সিজেন ট্র্যাকার অন্যতম। এছাড়া সঠিক অবস্থান ট্র্যাকিংয়ের জন্য ডুয়াল ব্যান্ড জিপিএস ব্যবহার করা হয়েছে। অ্যামাজফিট অ্যাকটিভে ১২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। স্বাভাবিক ব্যবহারে এক চার্জে স্মার্টওয়াচটি টানা ১৪ দিন পর্যন্ত চলবে। ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫১ ডলার। গিজমোচায়না