অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল ও গুগল চ্যাট বারের আকার বাড়ানো হয়েছে। ম্যাটেরিয়াল ৩ ডিজাইনের সঙ্গে মিল রেখে নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে স্ক্রিনে থাকা সার্চ বারের উচ্চতা কিছুটা বাড়লেও এটি অ্যাপ ব্যবহারকারীদের ওপর তেমন প্রভাব ফেলবে না। গুগল ওয়ার্কস্পেসের জিমেইল ও গুগল চ্যাটে প্রথম এ পরিবর্তনটি দৃশ্যমান হয়েছে। আগামীতে গুগল ড্রাইভ, কিপ, ডকস, মিটসহ গুগলের অন্য অ্যাপ্লিকেশনগুলোয়ও এ পরিবর্তন দেখা যাবে বলে প্রতীয়মান হচ্ছে। নাইন টু ফাইভ গুগল
নতুন রূপে জিমেইলের সার্চ বার
অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল ও গুগল চ্যাট বারের আকার বাড়ানো হয়েছে। ম্যাটেরিয়াল ৩ ডিজাইনের সঙ্গে মিল রেখে নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে।










