গাড়ি চালানোর সময় রাস্তার পরিস্থিতি বা যেকোনো ঘটনা রেকর্ডে ড্যাশক্যাম ব্যবহার করা হয়। সেদিক থেকে এনথ্রি প্রো ড্যাশক্যাম নিয়ে এসেছে ডিডিপাই। উন্নত ফিচার ও আধুনিক প্রযুক্তিসংবলিত এ ক্যামেরা সব মুহূর্তের ভিডিও ধারণ করতে সক্ষম। টুকে বা ২৫৬০x১৬০০ পিক্সেল রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও রেকর্ড করবে এটি। এতে রিয়েলকিউব ইমেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সামনে থাকা ড্যাশক্যামটি বেজ থেকে আলাদা করা যায়। ফলে গাড়ির ভেতরেও ভিডিও ধারণ করা সম্ভব। এর গঠন শক্তিশালী হওয়ায় মাইনাস ৪ ডিগ্রি ফারেনহাইট থেকে ১৫৮ ডিগ্রি পর্যন্ত তাপ সহ্যক্ষমতা রয়েছে এটির। ডিডিপাই এনথ্রি প্রো ড্যাশক্যামে ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার ব্যবহার করা যাবে। এতে ওয়াই-ফাই কানেক্টিভিটি ও ব্যবহারকারীবান্ধব অ্যাপ থাকায় সহজেই ড্রাইভিং রুট, গতি ও অন্যান্য তথ্য দেখা যায়। ফ্রন্ট ক্যামে ৫ অপটিক্যাল লেন্স ও একটি ইনফ্রারেড আইআর রয়েছে। পেছনের ক্যামেরাতেও একই ফিচার রয়েছে। অ্যামাজন থেকে ড্যাশক্যামটি পাওয়া যাবে। তবে দামসংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। —গিজমোচায়না
টুকে রেজল্যুশন নিয়ে ডিডিপাইয়ের ডুয়াল ড্যাশক্যাম
গাড়ি চালানোর সময় রাস্তার পরিস্থিতি বা যেকোনো ঘটনা রেকর্ডে ড্যাশক্যাম ব্যবহার করা হয়।










