ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বাড়ছে। প্রতিদিন গড়ে ২০ কোটি মানুষ এটি ভিজিট করে। এক সময় শুধু ফটো শেয়ার করা হতো। বর্তমানে এর অনেক নতুন ফিচার রয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টও জনপ্রিয় হচ্ছে। অনেক ব্যবসায়ী ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট খুলতে শুরু করেছেন। বিভিন্ন অঞ্চলের মানুষ নানান চাহিদা নিয়ে আসে এখানে। খবর হিন্দুস্তান টাইমস।
ইনস্টাগ্রামে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন জেনে নিতে পারেন আপনিও। সংক্ষেপে জানা যাক কীভাবে ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়।
* প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
* আগে থেকে যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে তাহলে ওপরে ডান দিকে যান
* সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান
* অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অপশনে ট্যাপ করুন
* সুইচ টু অ্যা প্রফেশনাল অ্যাকাউন্ট অপশনে যান
* এটি সিলেক্ট করতে হবে
* এবার বিজনেস অ্যাকাউন্টের জন্য ডেসক্রিপশন বা সংক্ষেপে আপনার ব্যবসার বর্ণনা দিতে হবে
* এই বর্ণনা যতটা আকর্ষণীয় এবং গ্রাহকের জন্য সুবিধাজনক হবে ততই ভালো
* এভাবে খুলে যাবে প্রফেশনাল অ্যাকাউন্ট
ইনস্টাগ্রামে আপনার যাত্রা শুরু হলো। এবার আপনি কতটা সক্রিয় থাকতে পারবেন, এর ওপর নির্ভর করবে আপনার ব্যবসায়িক সাফল্য।










