২০০৫ সালে নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড গেম প্রকাশ করেছিল ইলেকট্রনিক আর্টস। গেমারদের পছন্দের শীর্ষে থাকা গেমটির রিমেক সংস্করণ আসার তথ্য পাওয়া গেছে। গেমটির কণ্ঠশিল্পী এ কথা জানিয়েছেন। খবর ইউরোগেমার।
সম্প্রতি ইনস্টাগ্রাম ও এক্সে দেয়া পোস্টে গেমটির রিমেক সংস্করণে কাজ করার কথা নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সায়মন বেইলি। তিনি মোস্ট ওয়ান্টেড গেমে অফিসার টার্ফের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। বেইলির তথ্যানুসারে, ২০২৪ সালে নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড গেমের রিমেক সংস্করণ প্রকাশ করা হতে পারে।
গেমিংবিষয়ক সংবাদমাধ্যম ইউরো গেমার ডটনেটের অনুমান, ২০১২ সালে ভিডিও গেম নির্মাতা ক্রাইটেরিয়ন গেমস একই নামের রেসিং গেম প্রকাশ করে। কিন্তু এর বদলে ইএ ভ্যাংকুভারের তৈরি ২০০৫ সালে প্রকাশিত মূল গেমের নতুন রিমেক সংস্করণ হিসেবে আনা হবে। যেখানে গেমের মূল চরিত্র সার্জেন্ট জনাথন ক্রসের সঙ্গীর চরিত্রে পুনরায় কণ্ঠ দেবেন বেইলি।
মোস্ট ওয়ান্টেডের ২০০৫ সালের সংস্করণে দেখানো গল্পে বড় ভূমিকা ছিল ক্রসের চরিত্রে কণ্ঠ দেয়া ডন ম্যাকেঞ্জির। এর মধ্যে রয়েছে রকপোর্টের অবৈধ স্ট্রিট রেসিং সিন বন্ধ করার উদ্দেশ্যে ট্রাফিক অফিসারদের নিয়ে টাস্কফোর্স গঠনের মতো ঘটনাও। তবে গেমারের কাজ ছিল সেই নিরাপত্তাবলয় ফাঁকি দিয়ে গেমকে এগিয়ে নেয়া।
বেইলির এ দাবি সত্য হলেও তিনি ও ম্যাকেঞ্জি স্টুডিওতে ফিরে গেমের জন্য নতুন লাইন রেকর্ড করেছেন কিনা বা এতে মূল গেমের লাইনগুলোই ব্যবহার করা হবে কিনা, তা পরিষ্কার নয়।










