প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এবার নতুন ইয়ারবাড বাজারে এনেছে। যার নাম দেয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস (এফই) ফ্যান এডিশন। অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি সম্পন্ন ইয়ারবাডটি এক চার্জে কেসিংসহ টানা ৬০ ঘণ্টা ব্যবহার করা যাবে। এতে ব্যাটারি রয়েছে ৬০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার এবং চার্জিং কেসে ৪৭৯ মিলি অ্যাম্পিয়ার আওয়ার। ইয়ারবাডটির প্লেব্যাক টাইম সাড়ে ৮ ঘণ্টা। চার্জিং কেসসহ ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫ পয়েন্ট ২১। প্রতিটি ইয়ারবাডে তিনটি মাইক্রোফোন রয়েছে। কেসসহ ইয়ারবাডের ওজন মাত্র ৪০ গ্রাম। খবর সিনেট
স্যামসাং গ্যালাক্সি বাডস ফ্যান এডিশন
প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এবার নতুন ইয়ারবাড বাজারে এনেছে। যার নাম দেয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস (এফই) ফ্যান এডিশন।










