প্রযুক্তি কোম্পানি ভিভোর সঙ্গে নতুন চুক্তি করেছে দেশের টেলিযোগাযোগ পরিষেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান বাংলালিংক। এর আওতায় ভিভোর সব স্মার্টফোনের সঙ্গে বাংলালিংকের গ্রাহকের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট। এছাড়া ভিভোর ভি২৯ ও ভি২৯ই স্মার্টফোন সিরিজের সঙ্গে প্রি-অর্ডার, উপহার ও বিশেষ অফারের সুবিধাও থাকবে।
বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে অবস্থিত বাংলালিংক সেন্টারে ক্যাম্পেইনটি শুরু হয়েছে। বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, ‘আমাদের লক্ষ্য গ্রাহককে সর্বোচ্চ মানের নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা দেয়া। বিভিন্ন ধরনের ভিভো স্মার্টফোনের সঙ্গে বাংলালিংকের দারুণ প্যাকেজ অফারগুলোর মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার আনতে ভিভো বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত।’
ভিভো বাংলাদেশের ন্যাশনাল রিটেইল ম্যানেজার ইশতিয়াক তমাল বলেন, ‘উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে ভিভো প্রতিশ্রুতিবদ্ধ। এটি বিবেচনায় রেখে আমরা বাংলালিংকের গ্রাহকের জন্য নতুন ভি সিরিজের এ অ্যাক্টিভিটি প্রোগ্রামটি চালু করতে পেরে আনন্দিত। এ প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রমোশনাল অফার প্রদান করব। বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরো উন্নত করার জন্য আমরা বিভিন্ন রকমের সুবিধা প্রদান করতে চাই।’










