বিভিন্ন মডেলের স্মার্টফোন ক্রয়ে মূল্যছাড়ের সুবিধা নিয়ে এসেছে রিয়েলমি। এর মধ্যে বেশ কয়েকটি ডিভাইসে ক্যাশব্যাক ডিসকাউন্টও রয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত রিয়েলমি স্টোরে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবে।

ক্যাশব্যাক অফারে রিয়েলমি নারজো ৫০এ প্রাইমের বর্তমান মূল্য ১৫ হাজার ৯৯৯ টাকা। কেভলার প্যাটার্ন ও অ্যালুমিনিয়াম ফ্রেম থাকার কারণে নারজো ৫০এ প্রাইম দেখতে আকর্ষণীয়। এতে ৬ দশমিক ৬ ইঞ্চির ফুলএইচডিপ্লাস ডিসপ্লে এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এছাড়া রিয়েলমি সি৩০ ৯ হাজার ৯৯৯, রিয়েলমি সি৩০এস ১১ হাজার ৯৯৯ টাকা এবং রিয়েলমি সি৩৩ ১৫ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে। এসব ডিভাইসের জন্যও ক্যাশব্যাক অফার রয়েছে। এছাড়া গ্রাহকদের জন্য থাকছে সারপ্রাইজ। একজন ভাগ্যবান বিজয়ী ১ লাখ টাকাসহ বিনামূল্যে রিয়েলমি ডিভাইস জেতার সুযোগ পাবে।

তরুণ প্রজন্মের প্রয়োজনকে প্রাধান্য দিতে রিয়েলমি নতুন ‘সিম্পলি বেটার স্ট্র্যাটেজি’ বাস্তবায়ন করছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য উচ্চমানের স্মার্টফোন আনতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে সূত্রে জানা গেছে।