অ্যাপল ও ইউটিউব মিউজিককে চ্যালেঞ্জ করে ভিডিও ফিচার যুক্ত করছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই। প্রাথমিকভাবে ফিচারটি বেটা টেস্টিংয়ে নির্বাচিত ১১টি দেশে চালু হয়েছে। ফিচারটি শুধু প্রিমিয়াম সাবস্ক্রিপশন করা গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এখন থেকে আইওএস, অ্যান্ড্রয়েড, পিসি ও স্মার্ট টিভির মতো বিভিন্ন প্লাটফর্মে স্পটিফাই ব্যবহারকারীরা বিভিন্ন শিল্পীর গান শোনার পাশাপাশি মিউজিক ভিডিও উপভোগ করতে পারবেন। নতুন ফিচারটির মাধ্যমে অন্য প্রতিযোগীদের তুলনায় আরো বেশি গ্রাহক আকৃষ্ট করতে পারবে বলে ধারণা করছে স্পটিফাই। খবর টেকটাইমস