উত্তর জাপানের মিয়াগি অঞ্চলে নতুন চিপ উৎপাদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর। এজন্য এসবিআই হোল্ডিংসের সঙ্গে অংশীদারত্ব চু্ক্তিও করেছে কোম্পানিটি। কারখানা স্থাপনে প্রাথমিকভাবে প্রায় ২৬৭ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০২৬ সাল নাগাদ নতুন চিপ উৎপাদন কেন্দ্র চালুর বিষয়ে আশাবাদী পাওয়ারচিপ। চলতি মাসের শুরুর দিকে চিপ প্লান্টের জন্য পাঁচটি স্থান বাছাই করা হয়েছে। প্রথম পর্যায়ের ব্যয় নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি ভর্তুকি নিয়েও আলোচনা করছে বলে জানা গেছে। রয়টার্স
জাপানে চিপ কারখানা স্থাপন করবে পাওয়ারচিপ
উত্তর জাপানের মিয়াগি অঞ্চলে নতুন চিপ উৎপাদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর।










