উইন্ডোজ ১০-এর জন্য এক্সটেন্ডেড সিকিউরিটিজ আপডেট আনতে যাচ্ছে মাইক্রোসফট। ২০২৫ সালের ১৫ অক্টোবর উইন্ডোজ ১০ সর্বশেষ অফিশিয়াল আপডেট দেবে মাইক্রোসফট। কোম্পানির আইটি প্রো ব্লগ পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।
এর আগে একই ধরনের প্রোগ্রাম উইন্ডোজ ৭-এর জন্যও তৈরি করা হয়েছিল। কোনো প্রতিষ্ঠান চাইলে উইন্ডোজ ১০-এর জন্য এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট কিনতে পারবে। বর্তমানে এটি শুধু ভার্সন ২২এইচ২-এর জন্য সীমাবদ্ধ, যা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে এবং এটি সর্বশেষ সময়সীমা ২০২৮ সালের ১৪ অক্টোবর পর্যন্ত। এ প্রোগ্রামের অধীনে শুধু গুরুত্বপূর্ণ আপডেট প্রদান করা হবে। তবে এর মাধ্যমে কোনো ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হবে না।
অন্য আরো একটি বিকল্প সমাধান হলো উইন্ডোজ-৩৬৫ সাবস্ক্রিপশন করার মাধ্যমে ক্লাউডে উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১ ব্যবহার করা যেতে পারে। এতে করে কম্পিউটারগুলোর উইন্ডোজ ১০ সিস্টেম কোনো বাড়তি খরচ করা ছাড়াই এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট পেতে পারে। তবে তা সর্বোচ্চ তিন বছরের জন্য প্রযোজ্য হবে।
একজন গ্রাহক চাইলে যেকোনো সময় উইন্ডোজ ১১-এর আপডেট করতে পারে। আর্স টেকনিকার ভাষ্যমতে,বর্তমানে টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট গ্রাহকের কাছে ইএসইউ এক্সটেন্ডেড সিকিউরিটিজ আপডেট প্রোগ্রাম সম্প্রসারিত করার পরিকল্পনা কম-বেশি উইন্ডোজ ব্যবহারকারীকে সাহায্য করবে। যদিও এর আগে উইন্ডোজ ৭ ক্ষেত্রে ইএসইউ এক্সটেন্ডেড সিকিউরিটিজ আপডেট প্রোগ্রামের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নেয়া হয়নি।










