টিভি প্লাটফর্মে প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করছে গুগল। এবার গ্রাহক আকৃষ্ট করতে ও ধরে রাখতে হোম স্ক্রিনসহ আইকনের ডিজাইনেও পরিবর্তন আনছে। গুগল টিভি অ্যাপ্লিকেশনের আইকন নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। এটি ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এ সমস্যার সমাধানে নতুন ডিজাইন আনার ঘোষণা দিয়েছে গুগল। নাইনটুফাইভগুগলের প্রতিবেদন অনুযায়ী, গুগল বর্তমানে টিভি অ্যাপের আইকনটিকে একটি গোলাকার রূপ দিতে কাজ করছে। আইকনের পাশাপাশি হোম স্ক্রিনসহ সব দিকেই পরিবর্তন আনা হবে। গিজচায়না