আফগানিস্তান, তুরস্ক, সিরিয়া, মরক্কসহ বিভিন্ন দেশে সম্প্রতি ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণ গেছে হাজারো মানুষের। ভূমিকম্পের অ্যালার্ট পেতে গুগলের একটি ফিচার রয়েছে যার নাম আর্থকোয়াক অ্যালার্ট। যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া যাবে। খবর গ্যাজেট নাও
প্রযুক্তি জায়ান্ট গুগল জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে অ্যাক্সিলারোমিটার যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে। মূলত অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সিলারোমিটারসহ একাধিক সেন্সর ব্যবহার করে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেবে এ ফিচারে। ভূমিকম্পের অ্যালার্ট ফিচারটি যেভাবে চালু করতে হবে প্রথমে ফোনের সেটিংস অ্যাপটি খুলে লোকেশন অপশনে গিয়ে ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট’-এর পাশে থাকা টগলটি ট্যাপ করে দিতে হবে। এরপর প্রম্পট এলে সিস্টেমটিকে লোকেশনের অ্যাকসেস নেয়ার অনুমতি দিতে হবে। তাহলেই চালু হয়ে যাবে ভূমিকম্পের অ্যালার্ট ফিচারটি।










