ভিডিও স্ট্যাটাসের সময় আরো বাড়িয়েছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগে ৩০ সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস দেয়া যেত। বর্তমানে বেটা ব্যবহারকারীরা ১ মিনিটের বেশি ভিডিও স্ট্যাটাস দিতে পারবে। প্রযুক্তি বিশারদদের মতে, এর মাধ্যমে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ। এ স্ট্যাটাস ফিচারে ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড করার পাশাপাশি ডিভাইসে থাকা ফাইল আপলোডের সুবিধা পেয়ে থাকে। গিজচায়না