গুগল প্লে প্রটেক্টর সক্ষমতা বাড়তে যাচ্ছে। শিগগিরই যুক্ত হতে যাচ্ছে নতুন ফিচার। এর মাধ্যমে থার্ড পার্টি কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনস্টল করা অ্যাপ আরো ভালোভাবে স্ক্যান করা সম্ভব হবে। খবর গিজচায়না।

ম্যালওয়্যার ও সন্দেহজনক সফটওয়্যার থেকে সুরক্ষার জন্য পরিচিত নাম গুগল প্লে প্রটেক্ট। প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল প্লে পরিষেবার সঙ্গে এটি যুক্ত। ক্ষতিকর সফটওয়্যার সরাতে সহযোগিতার মাধ্যমে এটি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে। অ্যাপের নীতি ও ভুল তথ্য শনাক্ত করতেও সহযোগিতা করে। যেকোনো সময় কোনো অ্যাপ ইনস্টল দেয়া হলে তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়। ব্যবহারকারী নিজের ইচ্ছাতেও করতে পারে স্ক্যান। প্রতিদিন ১২ হাজার ৫০০ কোটি অ্যাপ স্ক্যান করার মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা দিয়ে থাকে গুগলের এ ফিচার। তবে এবার সক্ষমতাকে আরো বাড়ানো হচ্ছে। গুগল দাবি করেছে, নতুন ফিচারটি এরই মধ্যে নির্দিষ্ট কয়েকটি দেশে ও অঞ্চলে চালু করা হয়েছে।