চলতি অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে অফিস চালু করবে জাপানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান র্যাপিডাস। আইবিএম ও বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠান আইমেকের সঙ্গে চুক্তির মাধ্যমে কোম্পানিটি উন্নত চিপ তৈরির ব্যাপারে আশাবাদী। যুক্তরাষ্ট্রের যেসব অংশে তাইওয়ানের টিএসএমসি ও দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের কারখানা রয়েছে, সেখানে অফিস স্থাপন করবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র-চীন বিরোধ ও মহামারীর পর বিশ্বের বিভিন্ন দেশ চিপ সরবরাহ চেইনে নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করছে। এর অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। রয়টার্স
যুক্তরাষ্ট্রে অফিস চালু করবে র্যাপিডাস
চলতি অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে অফিস চালু করবে জাপানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান র্যাপিডাস।










