মিক্সড প্রো রিয়ালিটি হেডসেটের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল। এ বিষয়ে অবগত সূত্র জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নতুন এ ডিভাইস উন্মোচন করতে পারে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। যে কারণে উৎপাদন বাড়ানোয় মনোযোগ দিয়েছে অ্যাপল। খবর রয়টার্স।
নতুন হেডসেটটি উৎপাদন করতে চীনে নিজেদের উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, কয়েক সপ্তাহ ধরেই এ কার্যক্রম চলছে। ক্রেতাদের জন্য হেডসেট ইউনিটগুলো জানুয়ারির মধ্যেই তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। ফলে পরের মাসেই এগুলো বিক্রেতাদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
গত জুনে ভিশন প্রো হেডসেট আনার কথা জানিয়েছিল অ্যাপল। এর মূল্যনির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ ডলার। সে সময় কোম্পানিটি বলেছিল, ২০২৪ সালের প্রথম দিকে এটি যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। প্রতিবেদনে অ্যাপলের একটি ই-মেইলের উল্লেখ রয়েছে। অ্যাপ নির্মাতাদের কাছে সম্প্রতি অ্যাপলের পাঠানো ওই মেইলে ডেভেলপারদের ভিশন প্রো হেডসেটের জন্য প্রস্তুতি নিতে বলেছে অ্যাপল।










