হিউম্যানোয়েড রোবটের পরীক্ষা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। পরিচালনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় জোরারোপ এবং কর্মীদের ওপর চাপ কমাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি।

পরীক্ষামূলক ধাপে থাকা অ্যামাজনের নতুন রোবটের নাম ডিজিট। হাত ও পাবিশিষ্ট রোবটটি মানুষের মতোই চলাফেরা করতে এবং পণ্য ধরতে পারে। ঘোষণার সময় অ্যামাজন জানিয়েছে, রোবট চালু করা হলে আরো ৭০০ ক্যাটাগরিতে নতুন কর্মসংস্থান তৈরি হবে। এরই মধ্যে প্রতিষ্ঠানটিতে মানুষ কর্মীর পাশাপাশি ৭ লাখ ৫০ হাজার রোবট রয়েছে। রোবোটিকসের প্রধান টাই ব্র্যাডি জানান, প্রতিষ্ঠানের মানবকর্মী প্রতিস্থাপন করা হবে না। আর কোম্পানি কখনই পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে যাবে না। 

ডিজিট চলাফেরার ক্ষেত্রে চাকার বদলে পা ব্যবহার করে। হাত দিয়ে বিভিন্ন প্যাকেট ও পাত্র ধরতে এবং আনা-নেয়া করতে পারে।