যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্স হাউজ নামে ফিজিক্যাল শোরুম খোলার পরিকল্পনা করছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। এতে নেটফ্লিক্সের বিভিন্ন কনটেন্ট দেখানোর পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় শোয়ে দেখানো বা ব্যবহার করা খাবার পরিবেশন করা হবে। ভক্তদের জন্য এ শোরুমে খেলার মাঠ, হিট শো, স্পেশাল ডাইনিং এবং লাইভ ইভেন্ট ইত্যাদি ব্যবস্থা যুক্ত করবে প্লাটফর্মটি। যেমন স্কুইড গেম শোর মতো লাইভ ইমার্সিভ গেম অভিজ্ঞতা নিতে পারবে স্টোরে আসা দর্শনার্থীরা। ২০২৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে প্রথম শোরুম চালু করতে পারে নেটফ্লিক্স এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। গিজমোচায়না
যুক্তরাষ্ট্রে শোরুম চালুর পরিকল্পনা নেটফ্লিক্সের
যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্স হাউজ নামে ফিজিক্যাল শোরুম খোলার পরিকল্পনা করছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।










