মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি প্লাটফর্মটি ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পার করেছে। পাশাপাশি প্রিমিয়াম ভার্সনের ইউজারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর ফিচারও যুক্ত করেছে। সম্প্রতি প্লাটফর্মে যুক্ত হওয়া ৮০ শতাংশেরও বেশি ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের বাইরের বলে জানা গেছে। মাসে ৩৯ ডলার ৯৯ সেন্ট ব্যয় করে প্রিমিয়াম ভার্সন ব্যবহারকারীরা এখন থেকে এআই ফিচার ব্যবহার করতে পারবে। এছাড়া চাকরিতে আবেদনের ক্ষেত্রে প্রোফাইলে কোনো পরিবর্তন আনতে হলে সে বিষয়েও জানাবে এ ফিচার। এনগ্যাজেট
শতকোটি ব্যবহারকারীর মাইলফলক পেরোল লিংকডইন
মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে।










