স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি তাদের চ্যাম্পিয়ন সিরিজের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার। এখন থেকে রিয়েলমি সি৫৫ ফোনটির ৬ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজের ফোন পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায় ও রিয়েলমি সি৫১ ফোনটির ৪ জিবি র্যাম ৬৪ জিবি স্টোরেজ ভার্সনটি পাওয়া যাবে ১৩ হাজার ৯৯৯ টাকায়। অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
রিয়েলমি সি৫৫ ফোনটিতে আছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতার জন্য রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জ ও ৫ হাজার এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এছাড়া সানশাওয়ার ও রেইনি নাইট এ দুই রঙে পাওয়া যাচ্ছে এ ফোন।
অন্যদিকে রিয়েলমি সি৫১ ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সারা দিন চিন্তাবিহীনভাবে ফোন ব্যবহার চালিয়ে যেতে এ ডিভাইসে আছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং ও ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এছাড়া ডায়নামিক র্যাম এক্সপ্যানশন টেকনোলজির সাহায্যে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা। অফারটি যেকোনো অনলাইন ও অফলাইন রিয়েলমি স্টোরে উপভোগ করা যাবে। —বিজ্ঞপ্তি।










