দেশের বাজারে এ সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে অপো। মডেল এ৩৮ স্মার্টফোনটিতে ৩৩ ওয়াটের সুপারভিওওসি চার্জিং সক্ষমতা, ৯০ হার্টজের সানলাইট ডিসপ্লেসহ বিভিন্ন ফিচার রয়েছে।
৩৩ ওয়াটের সুপারভিওওসি চার্জিং সক্ষমতার মাধ্যমে প্রায় ৭৫ মিনিটের মধ্যে অপো এ৩৮-এর ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি শতভাগ চার্জ হবে।
চার্জিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা ও ব্যাটারির নির্ভরযোগ্যতা বাড়াতে এক্সক্লুসিভ টেকনোলজির একটি সিরিজও চালু করেছে অপো। এআইয়ের মাধ্যমে স্মার্টফোনটির অল-ডে চার্জিং প্রটেকশন ইউজারদের ফোনে চার্জ দেয়ার অভ্যাস জেনে বুদ্ধিমত্তার সঙ্গে চার্জিংয়ের সময়সূচি তৈরি করা।
অপো এ৩৮-এর নতুন ৯০ হার্টজ সানলাইট ডিসপ্লের হাই ব্রাইটনেস মোডের মাধ্যমে ৭২০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা পাওয়া সম্ভব। এছাড়া ডিভাইসটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৬ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামুট সমৃদ্ধ একটি ৬ দশমিক ৫৬ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে রয়েছে।
অপো এ৩৮-এ রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল এআই এবং একটি ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা।










