তিন বছর আগে শাওমি প্যাড ৫ সিরিজের মাধ্যমে ট্যাবলেট বাজারে আবারো প্রবেশ করে শাওমি। তবে কোম্পানির বেশির ভাগ ট্যাবের ডিসপ্লে ১০-১১ ইঞ্চির হয়ে থাকে। এবার ছোট ডিসপ্লের চাহিদার বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন ট্যাবলেট আনতে যাচ্ছে শাওমি। খবর গিজমোচায়না। 

সম্প্রতি শাওমির কয়েকজন অফিশিয়াল কর্মকর্তা চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে আট ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট আনার তথ্য জানিয়েছে। তবে শাওমির ছোট আকারের ট্যাবলেটটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। 

ডিভাইসটির জন্য ফার্মওয়্যার কোড শিগগিরই হাইপারওএসে যোগ করা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উন্নয়ন পর্যায় শেষ হলে ট্যাবলেটটি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন শাওমির অফিশিয়াল কর্মকর্তারা। 

আট ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট তৈরি শাওমির জন্য একেবারেই নতুন বিষয় নয়। প্রথম দিকে মি প্যাড ফোর প্লাস বাদে শাওমির বেশির ভাগ ট্যাবলেটের ডিসপ্লে ছিল আট ইঞ্চি।