চীনের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের বাজেটবান্ধব নর্ড সিরিজের নতুন হ্যান্ডসেট বাজারে আনতে যাচ্ছে। ওয়ানপ্লাস নর্ড সিই ফোর ফাইভজি নামে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে। ওয়ানপ্লাস নর্ড সিই ফোর ফাইভজি স্মার্টফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩। এর সঙ্গে থাকছে ৮ জিবি রÅvম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফির জন্য ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্মার্টফোনটিতে কানেক্টিভিটির জন্য থাকছে ফাইভজি, ফোরজি, এলটিই নেটওয়ার্ক সাপোর্ট। ওয়ানপ্লাস জানিয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ফোর স্মার্টফোনটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে যার মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটিতে ৫ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সঙ্গে থাকছে ১০০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি। ডার্ক ক্রোম ও সেলাডন মার্বেল দুটি রঙে পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ফোর ফাইভজি। স্মার্টফোনটি আগামী এপ্রিলে ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে ওয়ানপ্লাস।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










