উৎসবের আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতে লাখপতি অফার নিয়ে এসেছে স্মার্টফোন উৎপাদনকারী ইনফিনিক্স। মূলত আসন্ন দুর্গাপূজা সামনে রেখে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। অফারটিতে গ্রাহক পাবেন ১ লাখ টাকা জিতে নেয়ার সুযোগ। সেই সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার। 

২০ অক্টোবরের মধ্যে ইনফিনিক্স নোট সিরিজের যেকোনো ফোন কিনে ক্রেতারা লাখপতি হওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটিতে অংশ নেয়ার জন্য নোট সিরিজ ক্রেতাদের আইএমইআই নম্বর ও শপ কোডের মতো কিছু নির্দিষ্ট তথ্যসহ ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। বিস্তারিত তথ্য জানা যাবে ইনফিনিক্সের যেকোনো আউটলেট থেকে। ইনফিনিক্স নোট সিরিজ ক্রেতাদের জন্য আরো থাকবে নিশ্চিত ক্যাশব্যাক।

ইনফিনিক্স নোট সিরিজে আছে দুটি সাবসিরিজ: নোট ১২ ও নোট ৩০। মোট পাঁচটি স্মার্টফোন আছে এ দুটি সাবসিরিজে। নোট ১২, নোট ১২ ২০২৩ ও নোট ১২ প্রো মডেলগুলো নোট ১২ সিরিজের অন্তর্ভুক্ত। চলতি বছরের শুরুতেই বাজারে আসে মডেলগুলো। এই স্মার্টফোনগুলোর দাম ১৭ হাজার ৯৯৯ থেকে ২৬ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত।

অন্যদিকে, গত জুলাইয়ে বাজারে আসা নোট ৩০ সিরিজে আছে নোট ৩০ এবং নোট ৩০ প্রো মডেল দুটি। ২৭ হাজার ৯৯৯ টাকা দামের নোট ৩০ প্রোর সঙ্গে ক্রেতারা বিনামূল্যে পাবেন ২ হাজার টাকা মূল্যের একটি ওয়্যারলেস চার্জার। নোট ৩০ মডেলের ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+২৫৬ জিবির দুটি ভার্সন পাওয়া যাবে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ এবং ২৩ হাজার ৯৯৯ টাকায়।