আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বুধবার মেড বাই গুগল শীর্ষক ইভেন্টে এটি চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। একই অনুষ্ঠানে গুগলের নতুন পিক্সেল সিরিজ়ও লঞ্চ করা হয়। প্রাথমিকভাবে পিক্সেল ৮ সিরিজ়ের ফোনগুলোয় অ্যান্ড্রয়েড ১৪-এর সুবিধা দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও এটি যুক্ত হবে। অ্যান্ড্রয়েডের এ ভার্সনে থাকছে ফ্ল্যাশ নোটিফিকেশন, ব্যাটারি হেলথ পার্সেন্টেজ, ব্যাটারি সাইকেল কাউন্টসহ আরো কিছু ফিচার। এছাড়া নতুন ফিচারে অ্যাপের ডাটা শেয়ারিং প্র্যাকটিস সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ কোনো অ্যাপকে যেসব তথ্য জানার অনুমতি দেয়া হচ্ছে সেগুলোর মাসিক রিপোর্ট পাবেন গ্রাহক। সিনেট
ডাটা শেয়ারিংয়ের তথ্য জানাবে অ্যান্ড্রয়েড ১৪
আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে গুগল।










