নভেম্বরের শুরু থেকে এনভিডিয়ার ক্লাউড গেমিং পরিষেবা ব্যবহারে ব্যয় বাড়বে। বিশেষ করে কানাডা ও ইউরোপে জিফোর্সের সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে কোম্পানিটি। পরিচালন ব্যয় বাড়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। কানাডায় ১০ ডলারের যে প্রায়োরিটি প্ল্যান রয়েছে সেটির দাম বেড়ে ১৪ ডলার হয়েছে। অন্যদিকে আরটিএক্স ৪০৮০ জিপিইউ, ২৪০ ফ্রেম পার সেকেন্ডের গেমপ্লে ও হার্ডওয়্যারভিত্তিক রে ট্রেসিং সুবিধাযুক্ত আল্টিমেট টায়ারে ব্যয় বেড়ে ২৬ ডলার হবে। ইউরোপে বাড়তি আরো ২ ইউরো ব্যবহার করতে হবে। —এনগ্যাজেট