স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ক্যামেরা ঘোলা হয়ে যাওয়া অন্যতম একটি সমস্যা। উৎপাদন ত্রুটি, সতর্কতা ও যত্নের অভাবের কারণে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয় বা ঘোলা হয়ে যায়। উন্নত ক্যামেরার সেলফোন কিনলেও এ সমস্যা রয়েই যাচ্ছে। তবে পরিষ্কার না করার যে অভ্যাস সেটিও ক্যামেরা ঘোলা হয়ে যাওয়ার অন্যতম কারণ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে এক্সডিএ ডেভেলপারস।
ক্যামেরা পরিষ্কারের নিয়ম রয়েছে। সে অনুযায়ী পরিষ্কার না করলে ক্যামেরা ঘোলা হওয়া থেকে শুরু করে ক্ষতিগ্রস্তও হতে পারে। তাই ক্যামেরা পরিষ্কারের নিয়ম সম্পর্কে জেনে রাখা ভালো।
প্রথমেই বাসা বা অফিসে স্মার্টফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে। ধুলোবালির মধ্যে সেলফোন রাখা যাবে না। পরিষ্কার জায়গায় থাকলে ক্যামেরা পরিষ্কার থাকবে।
স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কারের সময় ডিভাইস সুইচ অফ করে নেয়া ভালো। এতে ডিভাইসের কোনো ক্ষতি হবে না বা কোনো কিছুতে চাপ লেগে সমস্যা তৈরি হবে না।
সেলফোনের ক্যামেরা পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার বা নরম কাপড় ব্যবহার করতে হবে। মোটা কাপড় বা হ্যান্ড টিস্যু ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার করলে ক্যামেরার কাঁচে দাগ পড়তে পারে।
ক্যামেরা পরিষ্কারের জন্য লেন্স ক্লিনারও ব্যবহার করা যায়। ক্যামেরার সঙ্গে এলইডি লাইট ও সেন্সরও পরিষ্কার করা যায়। এতে ছবি পরিষ্কার আসবে। তবে ক্যামেরায় লেন্স ক্লিনার লাগানো যাবে না। এতে লেন্স ও সেন্সরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। পরিষ্কারের সময় ক্যামেরায় হাত দিয়ে বেশি চাপ দেয়া যাবে না।
ক্যামেরা পরিষ্কারে ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। এমনকি শক্ত কোনো ব্রাশও ব্যবহার করা যাবে না।










