শীত ঋতুকে স্বাগত জানাতে নতুন উদ্যোগ নিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। শীত উপলক্ষে ক্রেতা ও ভক্তের জন্য উইন্টার ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাওয়া যাবে।
চলতি মাসের শেষ পর্যন্ত এ অফার চলবে। নোট ৩০ সিরিজের স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন ১ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক। এছাড়া এটিকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে নেয়ার সুযোগ রয়েছে। ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য ক্রেতাদের আইএমইআই নম্বর ও শপ কোডের মতো নির্দিষ্ট তথ্যসহ ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস করতে হবে। বিস্তারিত তথ্য জানা যাবে সারা দেশে বিস্তৃত ইনফিনিক্সের আউটলেটগুলো থেকে।
অফারের আওতায় আছে, নোট ৩০ এবং নোট ৩০ প্রো দুটি মডেলেরই ৮ জিবি+২৫৬ জিবি ভার্সনগুলো। নোট ৩০ প্রো-এর বাজারমূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। নোট ৩০-এর ৮ জিবি+২৫৬ জিবি ভার্সন পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৯৯৯ টাকায়।
এছাড়া নোট সিরিজের যেকোনো সেলফোন কিনলেই ক্রেতার জন্য থাকছে নেকব্যান্ড অথবা ব্র্যান্ড টি-শার্টের মতো উপহার। বাজারে বর্তমানে নোট ১২ এবং নোট ৩০ সিরিজের ফোনগুলো পাওয়া যাচ্ছে।—বিজ্ঞপ্তি










