সাইবার আক্রমণের ধরন ও পরিধি প্রতিনিয়ত বাড়ছে। অ্যাপলও এর প্রভাব থেকে মুক্ত নয়। সম্প্রতি রুহর ইউনিভার্সিটি, জর্জিয়া টেক ও মিশিগান বিশ্ববিদ্যালয় একটি গবেষণা করেছে। সেখানে দেখা যায় অ্যাপলে সাফারি ব্রাউজারে গুরুতর নিরাপত্তা ত্রুটি রয়েছে। যার মাধ্যমে স্পেক্ট্রা আক্রমণের ঝুঁকি রয়েছে। খবর টেকটাইমস।

স্পেক্ট্রা আক্রমণের মাধ্যমে পাসওয়ার্ড ও ই-মেইলের মতো সংবেদনশীল তথ্য চুরি করা বা হাতিয়ে নেয়া সম্ভব। গবেষকরা আইফোন ও ম্যাক উভয়ের সাফারি ব্রাউজারে এ ত্রুটি খুঁজে পেয়েছেন।

স্পেক্ট্রা আক্রমণগুলো স্পেকুলেটিভ এক্সিকিউশন নামক একটি প্রক্রিয়াকে কাজে লাগায়। যার মাধ্যমে আক্রান্ত ডিভাইসের সিপিইউ গতি বাড়ানোর কথা জানানো হয়ে থাকে। সাফারির জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে মূলত ত্রুটির সন্ধান পেয়েছেন গবেষকরা। যা ব্যবহার করে নিরাপত্তা সুরক্ষাকে বাইপাস করে আক্রমণ পরিচালনা সম্ভব।

যদিও অ্যাপল স্পেক্ট্রা আক্রমণের বিরুদ্ধে এরই মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করেছে। তবে গবেষকরা নিরাপত্তা সুরক্ষার আরো ভিন্ন উপায় খুঁজছেন। একাডেমিক গবেষকরা ২০২২ সালের আগস্টে অ্যাপলকে ত্রুটিগুলোর বিষয়ে অবগত করেছিল। তবে গবেষকরা জানান, সাফারিতে এখনো একাধিক দুর্বলতা রয়ে গেছে।