মিডিয়া কনটেন্টের জন্য ডেডিকেটেড প্লাটফর্ম হিসেবে ২০১৮ সালে পডকাস্ট চালু করেছিল গুগল। দীর্ঘ সময় পরু আগামী বছর এর কার্যক্রম বন্ধেরে ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। তবে পডকাস্টে থাকা লাইব্রেরি মুছে ফেলা হবে না। এটিকে ইউটিউব মিউজিকে যুক্ত করা হবে। খবর নাইনটুফাইভগুগল।
বাজার বিশ্লেষকদের মতে, গুগলের বেশকিছু পুরনো অ্যান্ড্রয়েড অ্যাপের মতো পডকাস্টও বন্ধ হয়ে যাচ্ছে। আগে বন্ধ হওয়া কিছু অ্যাপ নতুন করে চালুও করেছে গুগল। তাই পডকাস্ট নিয়েও আশাবাদী তারা। গুগলের ঘোষণার পরিপ্রেক্ষিতে পডকাস্ট খুব বেশিদিন আর চলবে না। বন্ধ করে দেয়ার প্রাথমিক সময়সীমার বিষয়েও জানা গেছে। ২০২৪ সালের এপ্রিলে এটি বন্ধ করা হতে পারে। মূলত ব্যবহারকারীদের পছন্দের পডকাস্ট তালিকা বা প্লেলিস্ট সরিয়ে নেয়ার জন্য এ সময় দেয়া হবে বলে সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। কোম্পানির বিবৃতি অনুযায়ী, পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য অঞ্চল থেকেও পডকাস্টের কার্যক্রম গুটিয়ে নেয়া হবে। নাইনটুফাইভগুগলের তথ্যানুযায়ী, ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ পরিষেবা কার্যকর রাখবে মাউন্টেন ভিউর এ জায়ান্ট। তবে ব্যবহারকারীদের আগের মতো সব ফিচার ব্যবহারের সুবিধা দেয়া হবে না। এছাড়া ইউটিউব মিউজিকসহ অন্যান্য স্ট্রিমিং প্লাটফর্মে কনটেন্ট স্থানান্তরে আলাদা সময় দেয়া হবে বলেও জানা গেছে।










