দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। তরুণদের এ উত্তেজনাকে দ্বিগুণ করতে রিয়েলমি নতুন ক্যাম্পেইন চালু করেছে। থাকছে ১ লাখ টাকা জেতার সুবর্ণ সুযোগ।
‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে রিয়েলমি ফ্যানরা ২ হাজার টাকা ছাড়সহ বিনামূল্যে সি-সিরিজের স্মার্টফোন পাওয়ার সুযোগ পাচ্ছেন। ১০ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।
সি-সিরিজের সি৫৫, সি৫৩, সি৫১, সি৩০ ও সি৩০এস ডিভাইসগুলোর জন্য অফার প্রযোজ্য। ফ্রি-টু-বাই অফারে এ স্মার্টফোনগুলোর মধ্যে যেকোনো একটি বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে লটারির মাধ্যমে বেছে বিজয়ী নির্ধারণ করা হবে। পাশাপাশি ডিভাইস (উল্লেখিত) কিনলেই একজন বিজয়ীর জন্য থাকছে ১ লাখ টাকা জেতার সুযোগ। বাছাই পর্ব শেষে বিজয়ীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবে রিয়েলমি। -বিজ্ঞপ্তি










