পিক্সেল ডিভাইসের জন্য ক্যামেরা অ্যাপের নাম পরিবর্তন করেছে গুগল। অ্যাপটি এখন  প্লেস্টোরে পিক্সেল ক্যামেরা নামে পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনটি শুধু গুগলের নিজস্ব স্মার্টফোনে ব্যবহার করা যাবে। খবর টেকটাইমস। 

নতুন অ্যাপটি পিক্সেল ব্যবহারকারীদের বিশেষ ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে ও ইকোসিস্টেমকে আরো আকর্ষণীয় করে তুলবে। 

চলতি বছর ডেভেলপার কনফারেন্সে গুগল ক্যামেরা নাম বদলিয়ে পিক্সেল ক্যামেরা করার ঘোষণা দেয়া যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। কোম্পানিটির লক্ষ্য পিক্সেল সেলফোন ব্যবহারকারীদের জন্য একটি অপ্টিমাইজড ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করা।

নাম পরিবর্তনের পাশাপাশি গুগল ক্যামেরা অ্যাপেও বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। গুগল পিক্সেল ক্যামেরা অ্যাপ্লিকেশনটি নতুন করে ডিজাইন করা হয়েছে। এ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে পিক্সেল ক্যামেরা অ্যাপ্লিকেশনটির বিশেষ উন্নত ফিচারগুলোকেও তুলে ধরা হয়েছে। ফিচারগুলোর মধ্যে রয়েছে পোর্ট্রেট মুড, নাইট সাইট, টাইম ল্যাপস ও সিনেম্যাটিক ব্লার। অন্যান্য মডেল ব্যবহারকারীরা চাইলে থার্ড পার্টি সাইট থেকে জিক্যাম অ্যাপ ডাউনলোড করতে পারবে।