চীনে কিছু উন্নত এআই চিপ রফতানির জন্য বিশেষ লাইসেন্স লাগবে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা ইন্টেলের। যুক্তরাষ্ট্র সরকারের নতুন রফতানি নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ সিদ্ধান্ত এসেছে। ইন্টেলের সিইও লিপ-বু টান গত সপ্তাহে তাদের চীনা গ্রাহকদের জানিয়েছে, যেসব চিপের ডির্যাম ব্যান্ডউইথ ১৪০০ জিবি/এস, আই/ও ব্যান্ডউইথ ১১০০ জিবি/এস, অথবা মোট ১৭০০ জিবি/এস ছাড়িয়ে যায়, সেগুলোর জন্য লাইসেন্স লাগবে। প্রযুক্তিবিদদের মতে, পদক্ষেপটি চীনের কাছে শক্তিশালী এআই প্রযুক্তির প্রবাহ সীমিত করার মার্কিন প্রচেষ্টার অংশ। খবর রয়টার্স
চীনে উন্নত এআই চিপ রফতানিতে লাইসেন্স লাগবে ইন্টেলের
চীনে কিছু উন্নত এআই চিপ রফতানির জন্য বিশেষ লাইসেন্স লাগবে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা ইন্টেলের।










