অনলাইনে কর পরিশোধ অারো সহজ করতে নতুন অ্যাপ উন্মোচন করেছে শাপলা ট্যাক্স। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের অায়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অ্যাপটির কর্মপরিকল্পনা ও দেশের কর ব্যবস্থাপনায় এর ভূমিকার বিষয় তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির দাবি, গত বছর এক হাজারেরও বেশি গ্রাহক শাপলা ট্যাক্সের মাধ্যমে কর প্রদান করেছেন।
প্রতিষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক, তাদের ফ্রি ট্যাক্স ক্যালকুলেটর। এটি তাৎক্ষণিক কর প্রদানের হিসাব দিতে পারে এবং গ্রাহকের কর দেয়ার প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। এ অ্যাপ তিনটি সহজ ধাপে ট্যাক্স ফাইলিংয়ের কাজ করবে, যা ব্যবহারকারীকে সর্বোচ্চ তথ্য সুরক্ষার নিশ্চয়তা দেবে।
অ্যাপটির অন্যতম বিশেষত্ব হলো, এটি আইটিপির সার্টিফিকেটপ্রাপ্ত পেশাদারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করবে এবং প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের নির্দেশনা ও পরামর্শে পরিচালিত হবে।
এটি অডিটিং স্ট্যান্ডার্ডস বোর্ড অব দ্য আমেরিকান ইনস্টিটিউট ও গুগল ক্লাউডের সঙ্গে এক হয়ে আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রাখবে এবং গ্রাহকের নিরাপত্তা প্রোফাইলকে আরো শক্তিশালী করবে বলে জানানো হয়েছে।
শাপলা ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও সিইও তাসনিম মোর্তোজা এ বিষয়ে বলেন, ‘অ্যাপটি বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এ অ্যাপ কর ব্যবস্থাপনার প্রক্রিয়াকে সবার জন্য সহজ করবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের, এ অ্যাপের মাধ্যমে তা নিশ্চিত হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির সার্বিক ডিজাইন এবং ট্যাক্স ফাইলিংয়ের দক্ষতার নানা দিক সম্পর্কে আলোকপাত করা হয়। শাপলা ট্যাক্স অ্যাপের মাধ্যমে ঝামেলামুক্ত ট্যাক্স ফাইলিং এবং সুরক্ষিত ডাটা ম্যানেজমেন্ট নিশ্চিত করার অঙ্গীকারসহ অ্যাপটি সম্পর্কে খুঁটিনাটি দিক গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় অনুষ্ঠানে। -বিজ্ঞপ্তি










