ভিন্ন ডিজাইনের লোগোসহ নতুন স্ট্রিমিং অ্যাপ চালু করেছে যুক্তরাষ্ট্রের ব্রডকাস্টিং কোম্পানি সিরিয়াসএক্সএম। স্বল্পমূল্যে গ্রাহককে পরিষেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে স্যাটেলাইটভিত্তিক এ রেডিও কোম্পানি। স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং প্লাটফর্মের সঙ্গে তুমুল প্রতিযোগিতার কারণে গত প্রান্তিকে উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক হারিয়েছে সিরিয়াসএক্সএম। ফলে বিদ্যমান গ্রাহককে ধরে রাখতে নতুন এ অ্যাপ উন্মোচন। আগামী ১৪ ডিসেম্বর উত্তর আমেরিকায় প্রথম অ্যাপটি চালু করা হবে। রয়টার্স
সিরিয়াসএক্সএমের নতুন স্ট্রিমিং অ্যাপ চালু
ভিন্ন ডিজাইনের লোগোসহ নতুন স্ট্রিমিং অ্যাপ চালু করেছে যুক্তরাষ্ট্রের ব্রডকাস্টিং কোম্পানি সিরিয়াসএক্সএম।










