ডিভাইসের ছবি সংরক্ষণে বিভিন্ন কোম্পানির সিঙ্ক সুবিধা আলাদা। সাধারণত গুগল ফটোজে ছবি সংরক্ষিত হলেও শাওমি গ্রাহকের এমআইইউআই ক্লাউড সুবিধা দিত। গত বছর সেটি বন্ধ করে গুগল সিঙ্ক চালু করা হয়। এবার মাইক্রোসফট ওয়ানড্রাইভেও একই সুবিধা যুক্ত করতে যাচ্ছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। খবর গিজমোচায়না।

চলতি বছরের শুরুতে ব্যবহারকারীদের জন্য গুগল সিঙ্ক সুবিধা চালু হয়েছে। কয়েক মাস পর এবার মিডিয়া ব্যাকআপের জন্য নতুন ঘোষণা প্রকাশ্যে এলো। এমআইইউআই টিপস্টার ক্যাসপার ওয়ানড্রাইভের সঙ্গে গ্যালারি সিঙ্ক করার তথ্য প্রকাশ করেছেন। সেই সঙ্গে যেসব ডিভাইসে এ সুবিধা দেয়া হতে পারে সেগুলোর একটি তালিকাও দিয়েছেন। ট্যাবলেট ডিভাইসের সঙ্গে নির্দিষ্ট কিছু অঞ্চলে এ ফিচার কাজ করবে না বলেও জানা গেছে।

যেসব ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে সেগুলোর মধ্যে রয়েছে পোকো এফ৪ জিটি, শাওমি ১৩ লাইট, পোকো এক্স৪ জিটি, রেডমি নোট ৮ ২০২১, রেডমি ১০সি, পোকো সি৪০, রেডমি নোট ১১টি, রেডমি নোট ১১ প্রো ফোরজি, রেডমি নোট ১০এস, রেডমি নোট ১১, এমআই ১১ লাইট ফোরজি/ফাইভজি, শাওমি ১২ প্রো, শাওমি ১২, শাওমি ১১টি প্রো, শাওমি এমআই ১১, এমআই ১১ আল্ট্রা, এমআই ১১আই, শাওমি ১২ লাইট, ১১ লাইট ফাইভজি এনই, রেডমি ১০ ফাইভজি, পোকো এম৪ ফাইভজি, পোকো এম৫, রেডমি ১০, রেডমি ১০ ২০২২, রেডমি নোট ১২ প্রো ফোরজি ও রেডমি ৯এ।