চলছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাকে আরো এক ধাপ বাড়িয়ে দিতে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটান। ক্যাম্পেইনে বিজয়ীরা ম্যাচ দেখার অভিজ্ঞতাসহ বিভিন্ন পুরস্কারও পাবে। 

ক্রিকেট মৌসুমে ‘টাইটান ক্রিকেট ফিয়েস্টা ২০২৩’ নামে নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে কোম্পানিটি। দেশব্যাপী ক্রিকেট প্রেমীদের মাঝে খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দিতে ব্র্যান্ডটি আকর্ষণীয় গিফট ও প্রাইজের মাধ্যমে তাদের এ বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। ক্যাম্পেইন অনুযায়ী সারা দেশ থেকে ২৫ জন বিজয়ী পাবেন ৫-স্টার পরিবেশে লাইভ স্ক্রিনিং ম্যাচ দেখার সুযোগ। অফারটি নিতে হলে ক্রেতাকে অবশ্যই যেকোনো আউটলেট থেকে টাইটান অথবা ফাস্ট্র্যাকের ঘড়ি কিনতে হবে। এছাড়াও ৯ হাজার ৯৯৯ টাকার যেকোনো টাইটান অথবা ফাস্ট্র্যাকের পণ্য কিনলে নিশ্চিত অতিরিক্ত একটি উপহার দেয়া হবে।