শিল্পের বিভিন্ন মাধ্যমে আধিপত্য বিস্তার করেই চলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এতে হুমকির মুখে পড়েছে সৃজনশীল শিল্প খাত। ফলে বিশ্বব্যাপী এআইয়ের হাত থেকে খাতটিকে বাঁচাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিল্পীরা। তারা বলেন, সৃজনশীল সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি হওয়ার আগেই এআইয়ের লাগাম টানতে হবে। ডিজিটাল অধিকারবিষয়ক সংস্থা ফাইট ফর দ্য ফিউচার এবং সংগীত শিল্পের শ্রমিক গ্রুপ ইউনাইটেড মিউজিশিয়ানস অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স চলতি সপ্তাহে হ্যাশট্যাগ ‘এআইডেঅফঅ্যাকশন’ ক্যাম্পেইন চালুর মাধ্যমে এ আহ্বান জানিয়েছে। খবর টেকক্রাঞ্চ