প্লাটফর্মে স্বচ্ছতা বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করছে মেটা। সেই ধারাবাহিকতায় এবার মেটার টেক্সট টু ইমেজ ইমাজিন উইথ মেটা এআইতে অদৃশ্য জলছাপ যোগ করতে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। খবর রয়টার্স।
সামাজিক যোগাযোগের প্রতিষ্ঠানটি সেপ্টেম্বরের শেষ দিকে ভোক্তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন পরিষেবা প্রকাশ্যে নিয়ে আসে। এর মধ্যে কিছু বট রয়েছে যারা বাস্তবধর্মী ছবি তৈরি করে এবং স্মার্ট গ্লাস বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে।
মেটা জানায়, ‘আমরা ভবিষ্যতে এআইয়ের মাধ্যমে তৈরি ছবিতে জলছাপ সংযুক্ত করব। এটি অন্যান্য ছবিভিত্তিক কাজ যেমন—ক্রপ করা বা স্ক্রিনশট নেয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মাইক্রোসফটি ভিত্তিক ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি বিশ্বজুড়ে ব্যাপক সফলতা অর্জন করছে।
এ সাফল্যের মাধ্যমে বিনিয়োগকারীরা এ ফার্মে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। যে কারণে ফার্মটি বিনিয়োগকারীদের আরো আকৃষ্ট করতে ও পুরনো গ্রাহক ধরে রাখতে এআইভিত্তিক নতুন পণ্য উদ্ভাবনের দিকে ঝুঁকছে। এর আগে মেটা কাস্টস মডেল ব্যবহার করে মেটাএআই তৈরি করেছে। তারা গ্রাহকের ব্যবহারের জন্য জুলাই মাসে উন্মুক্ত করে। প্রতিষ্ঠানটি ২০টিরও বেশি উপায়ের ওপর বর্তমানে পরীক্ষা চালাচ্ছে।










