পরীক্ষামূলকভাবে বার্ষিক ১ ডলারের নতুন গ্রাহকসেবা মডেল চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ‘নট এ বট’ নামের নতুন এ সেবায় ব্যবহারকারীর লাইক, রি-পোস্ট বা অন্য অ্যাকাউন্টের ‘কোট’ বা উদ্ধৃতি নেয়ার ক্ষেত্রে এ আর্থিক চার্জ কেটে রাখার কথা মঙ্গলবার জানিয়েছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিকমাধ্যমটি। এছাড়া ওয়েব সংস্করণে পোস্ট ‘বুকমার্ক’ করে রাখার সুবিধাও মিলবে এতে। এক্স বলেছে,নতুন এ গ্রাহক সেবা মডেল আনার উদ্দেশ্য হলো বট বা স্প্যাম অ্যাকাউন্ট ঠেকানো। কোম্পানিটি আরো জানায়,বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হারের ভিত্তিতে এ আর্থিক ফি ওঠানামা করতে পারে। নিউজিল্যান্ড ও ফিলিপাইনের ব্যবহারকারীদের ওপর প্রাথমিকভাবে এ নতুন পদ্ধতি পরীক্ষা করার কথা বলেছে এক্স। নতুন ব্যবহারকারীরা এ অর্থ দিতে না চাইলে তারা কেবল বিভিন্ন পোস্ট দেখতে ও পড়তে পারবেন। পাশাপাশি অ্যাকাউন্ট ফলো করার সুযোগও পাবেন। ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই বট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা চলছিল। এছাড়া ব্যবহারকারীর পরিচয়ের সত্যতা যাচাই করতে জুলাই থেকে প্লাটফর্মের বিভিন্ন পোস্ট দেখার সুবিধাও সীমিত করেছে কোম্পানিটি। এক্স তাদের ব্যবহারকারীদের বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে তিন শ্রেণীর গ্রাহকসেবা পরীক্ষা করবে এক্স। দ্য টাইমস অব ইন্ডিয়া
পরীক্ষামূলকভাবে পেইড সাবস্ক্রিপশন চালু করল এক্স
পরীক্ষামূলকভাবে বার্ষিক ১ ডলারের নতুন গ্রাহকসেবা মডেল চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)।










