অধিগ্রহণের পর থেকে এক্স প্লাটফর্মে বিভিন্ন পরিবর্তন এনেছেন ইলোন মাস্ক। এবার ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং পরিষেবা চালু করতে যাচ্ছে প্লাটফর্মটি। ডজিডিজাইনার অ্যাকাউন্ট থেকে দেয়া এক টুইটে মাস্ক শিগগিরই ফিচারটি আসার বিষয়ে ঘোষণা দেন। সেখানে তিনি জানান, ব্যবহারকারীরা তাদের স্মার্ট টেলিভিশনে এক্স প্লাটফর্মের ভিডিও দেখতে পারবে। স্যামসাং টিভি ও অ্যামাজন ফায়ার টিভির জন্য নির্দিষ্ট অ্যাপও চালু করবে এক্স। এনগ্যাজেট
ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ আনবে এক্স
অধিগ্রহণের পর থেকে এক্স প্লাটফর্মে বিভিন্ন পরিবর্তন এনেছেন ইলোন মাস্ক। এবার ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং পরিষেবা চালু করতে যাচ্ছে প্লাটফর্মটি। ডজিডিজাইনার অ্যাকাউন্ট থেকে দেয়া এক টুইটে










