বিশ্ববাজারে সম্প্রতি আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। বিভিন্ন থার্ড পার্টি প্রতিষ্ঠান সিরিজের ডিভাইসগুলো বাজারজাত করলে এবার আনুষ্ঠানিকভাবে সেলফোনগুলো কেনা যাবে। আজ থেকে সেলেক্সট্রায় ১৫ সিরিজের ডিভাইসগুলো অফিশিয়ালি পাওয়া যাবে।
সম্প্রতি বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত রিসেলার হিসেবে আত্মপ্রকাশ করেছে সেলেক্সট্রা লিমিটেড। প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, দারাজ ও পিকাবু। ই-কমার্স প্লাটফর্ম সেলেক্সট্রা শপেও পাওয়া যাবে আইফোন ১৫সহ অ্যাপলের অন্যান্য পণ্য। অফলাইন শপ থেকে অ্যাপল পণ্য ক্রয় করলে পাওয়া যাবে ইএমআই অথবা ছাড়সহ নানান উপহার।
সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘আইফোনসহ দেশে অ্যাপল পণ্যের চাহিদা বিস্তর। কিন্তু বাজারে অ্যাপলের বেশির ভাগই আন-অফিশিয়াল। ফলে ক্রেতারা এসব পণ্য কিনে বিভিন্ন ধরনের বিড়ম্বনা ও ক্ষতির শিকার হন। ক্রেতাদের আসল অ্যাপল পণ্যে এক্সপেরিয়েন্স দিতে সেলেক্সট্রার এ উদ্যোগ।’
অনুমোদিত রিসেলার হিসেবে অ্যাপলের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, এয়ারপডসহ সব পণ্যই এখন থেকে দেশে বাজারজাত করছে সেলেক্সট্রা।’
অনুমোদিত রিসেলার হিসেবে ক্রেতারা সেলেক্সট্রার প্লাটফর্ম থেকে বিটিআরসি অনুমোদিত অ্যাপলের পণ্য পাবেন। এছাড়া অফিশিয়াল ওয়ারেন্টির (১২ মাস পর্যন্ত) পূর্ণ সুবিধা পাবেন ক্রেতারা। উপহার হিসেবে থাকছে অথেনটিক ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার, আকর্ষণীয় ডিজো স্মার্টওয়াচ ও ফাস্ট্র্যাকের প্রিমিয়াম ওয়্যারলেস নেকব্যান্ড হেডফোন।










