অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আইমেসেজের সুবিধা উপভোগের সুযোগ দিতে বিপার মিনি অ্যাপ চালু করে অ্যাপল। ৫ ডিসেম্বর মূল বিপার অ্যাপ চালুর পর মিনি ভার্সন উন্মোচন করা হয়। সম্প্রতি এ অ্যাপ বন্ধের ঘোষণা দিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট। মূল অ্যাপটি বিপার ক্লাউড নামে পরিচিত। এটি রিমোট ম্যাক কম্পিউটারের সহায়তায় আইমেসেজকে রাউটিং করে থাকে। নিরাপত্তা ত্রুটি, মেটাডাটা ফাঁস হওয়া ও স্প্যাম আক্রমণের ঝুঁকি থাকায় বিপার মিনির কার্যক্রম বন্ধ করে দিচ্ছে অ্যাপল। গিজমোচায়না