ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য নতুন ক্যাম্পেইন চালু করেছে প্রযুক্তি কোম্পানি রিয়েলমি। 

২০ মার্চ থেকে স্মার্টফোনপ্রেমীদের জন্য রমজান অফলাইন ক্যাম্পেইনটি চালু করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

ক্যাম্পেইনে অংশ নিয়ে রিয়েলমি গ্রাহকরা এক্সক্লুসিভ অফার গ্রহণ করতে পারবে। ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকদের ২ লাখ টাকা মূল্যের অবিস্মরণীয় ফ্যামিলি ট্রিপের সুযোগও দিচ্ছে কোম্পানিটি। এছাড়াও সি৫৫, সি৫৩, সি৫১, সি৬৭ ও নোট ৫০সহ নির্দিষ্ট কিছু ডিভাইস কিনলেই বোগো (একটি কিনলে একটি ফ্রি) অফার পাবেন গ্রাহকরা। 

রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন চেন বলেন, রমজান হলো উপহার দেয়ার, ভাগাভাগি করে নেয়ার এবং প্রিয়জনের সঙ্গে যুক্ত হওয়ার একটি সময়। রিয়েলমির গ্রাহকদের মধ্যে আনন্দ ও খুশি ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রমজান অফলাইন ক্যাম্পেইনের মাধ্যমে, অসাধারণ উপহার ও এক্সক্লুসিভ অফার দিয়ে এ পবিত্র মাসের আনন্দকে দ্বিগুণ করাই আমাদের লক্ষ্য। -  বিজ্ঞপ্তি