আনুষ্ঠানিকভাবে পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করেছে গুগল। সম্প্রতি মেডবাই গুগল শীর্ষক এক ইভেন্টে অন্যান্য ডিভাইসের সঙ্গে এটি উন্মোচন করা হয়। একই সঙ্গে গুগলের নতুন ওয়্যার ওএস ৪ উন্মোচন করা হয়। পুরনো পিক্সেল ওয়াচের জন্য ওয়্যার ওএস ৪ এখনো রিলিজ না হলেও দ্রুত আপডেট পাঠানো হবে বলে জানিয়েছে গুগল। খবর অ্যান্ড্রয়েড অথরিটি।
পিক্সেল ওয়াচ ২-তে দ্রুত পারফরম্যান্সের জন্য দেয়া হয়েছে স্ন্যাপড্রাগন ডব্লিউ৫+ গিন১ চিপসেট। এ চিপসেটের সঙ্গে থাকছে ২ জিবি র্যাম। আগের ভার্সনের পিক্সেল ওয়াচটির মতো এতেও ৩০৬ মেগা হার্টজ ব্যাটারি থাকছে। তবে এর ব্যাটারি লাইফ নিয়ে ব্যবহারকারীদের ভাবতে হবে না। কারণ গুগলের দাবি, ডিসপ্লে চালু রেখেও ২৪ ঘণ্টার ব্যাকআপ দিতে পারবে নতুন পিক্সেল ওয়াচের ব্যাটারি।
পিক্সেল ওয়াচের নতুন সংস্করণটি আগের চেয়ে ১০ শতাংশ হালকা। এটির বডি নির্মাণে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। গুগল পিক্সেল ওয়াচ ২-এ দেয়া হয়েছে ১ দশমিক ২ ইঞ্চির সার্কুলার ওএলইডি ডিসপ্লে, যার রেজল্যুশন ৩৮৪ পিক্সেল। গুরুত্বপূর্ণ দুই ফিচারের মধ্যে ঘড়িটিতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট ও ব্লাড অক্সিজেন সেন্সর।










