চীনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি এভিয়েশন ও রেল শিল্পের ব্যবস্থাপনার জন্য স্মার্ট সলিউশন বিষয়ক তিনটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করে। এতে রেল ও এভিয়েশন শিল্পে হুয়াওয়ের প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে সেক্টরটির বিকাশ সম্পর্কে আলোকপাত করা হয়।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ এভিয়েশন ও রেলওয়ে সেক্টরে প্রযুক্তিগত পরিবর্তনে আগ্রহী। এমন আগ্রহের বিষয়টি মাথায় রেখে উন্নত ডিজিটাল ও বুদ্ধিবৃত্তিক প্রযুক্তির একটি উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করেছে হুয়াওয়ে। 

সিডব্লিউএজির ডেপুটি জেনারেল ম্যানেজার লিন বিন জানান, হুয়াওয়ের এভিয়েশন শিল্পের জন্য হাই-পারফরম্যান্স কম্পিউটিং ও ওপেন ইন্টেলিজেন্ট প্লাটফর্মে উন্নত অ্যালগরিদম ব্যবহারে প্রতিষ্ঠানের নিরাপত্তা, অপারেশনস, পরিষেবা এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনার জন্য ৩৫টি ইন্টেলিজেন্ট সলিউশন তৈরি করা হয়েছে। 

বিমানবন্দরে কার্যক্রম পরিচালনায় ইন্টেলিজেন্ট সলিউশন ব্যাপকভাবে সহায়তা করতে পারে। সুনির্দিষ্ট, ডিজিটাল ও বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাউন্ড হ্যান্ডলিং সমাধানগুলো ফ্লাইট, যাত্রী ও রিসোর্সের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্বাভাস দিতে পারবে। পাশাপাশি দ্রুত সতর্কতা জারি করে প্রয়োজনে গ্রাউন্ড হ্যান্ডলার বিতরণেও কাজ করতে পারবে। এ সলিউশন গ্রাউন্ড সাপোর্টের কার্যকারিতা ২০ শতাংশ বাড়িয়ে সাপোর্ট নেয়ার সময়কে ১৭ শতাংশ কমিয়ে আনবে।