অপরিচিত কারো সঙ্গে কথোপকথনের জন্য ওমেগলে জনপ্রিয় একটি প্লাটফর্ম। ১৪ বছরেরও বেশি সময় ভিডিও ও টেক্সট মেসেজিং পরিষেবা দেয়া এ প্লাটফর্ম শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে। ১৮ বছর বয়সে লেইফ কে-ব্রুকস এটি চালু করেন। তিনিই এটি বন্ধের তথ্য দেন। কী কারণে এর কার্যক্রম বন্ধ করে দেয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। কয়েক বছর ধরেই সমালোচকরা প্লাটফর্মের নিরাপত্তার বিষয়ে সতর্ক করে আসছিলেন। ব্রুকসের মতে, অপকর্মের জন্য প্লাটফর্মটিকে অনেকেই ব্যবহার করেছে। —এনগ্যাজেট
বন্ধ হয়ে যাচ্ছে চ্যাটিং প্লাটফর্ম ওমেগলে
অপরিচিত কারো সঙ্গে কথোপকথনের জন্য ওমেগলে জনপ্রিয় একটি প্লাটফর্ম। ১৪ বছরেরও বেশি সময় ভিডিও ও টেক্সট মেসেজিং পরিষেবা দেয়া এ প্লাটফর্ম শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে।










